News Flash

Image

কাশফুল জানান দিচ্ছে মা আসছেন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ সেপ্টেম্বর : ভাদ্র আশ্বিন দুইটি মাস শরৎকাল অর্থাৎ শরৎ ঋতু৷ বাংলা ছয়টি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু৷ শরৎ ঋতুতে আকাশের ঘনঘটা কালো মেঘ সরে নীল স্বচ্ছ আকাশ সূর্যের কিরণে ঝলমল করে৷ এ যেন শরৎ ঋতুর এক অপূর্ব দৃশ্য৷ 

শরৎ ঋতু মানে শারদীয়ার আগমনি বার্তা মূলত শরতের শারদীয়া হিন্দু ধর্মাবলম্বীদের চিত্তকে আন্দোলিত করে তুলে৷ শরতের মৃদুল বাতাস কাশবনে কাশফুলের আন্দোলিত হওয়ার দৃশ্য চারদিকে ফুটে উঠেছে৷ শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তিপাড়াতেও মৃৎশিল্পীরা গুটি গুটি করে দুর্গা দেবীর কাঠামো তৈরি করে চলছেন৷ 

তবে শরৎকালে কাশবনের কাশফুল ফুটার সাথে সাথেই শারদীয়ার আগাম বার্তা৷ কেমন যেন শারদীয়া পূজোর ভাব৷ চারিদিকে পূজো পুজো গন্ধ৷ কেননা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসবেই হলো শারদীয়া উৎসব৷ উৎসব মানেই অফুরন্ত আনন্দ৷ এই শরৎ ঋতুতে কাশবনে কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ রকমারির ফুলের সৌরভ মুখরিত হয়ে ওঠে৷ এ প্রসঙ্গে এলাকার এক নাট্যকার মনোরঞ্জন গোপ বলেন ঋতুতে মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top