News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এবার তীব্রতা ৪.৪
Image

ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এবার তীব্রতা ৪.৪

পোর্টব্লেয়ার, ৩ সেপ্টেম্বর (হি.স.): ফের মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শনিবার সকাল ৬.৫৯ মিনিট নাগাদ ৪.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পোর্টব্লেয়ার থেকে ১০৬ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে, দিগলিপুর থেকে ১৫৪ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং ক্যাম্পবেল বে থেকে ৫৫৮ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শনিবার সকাল ৬.৫৯ মিনিট নাগাদ ৪.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরতায়, ১২.০২ অক্ষাংশ এবং ৯৩.৬২ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে শুক্রবার দুপুরে ৪.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

Releated Posts

তামিলনাড়ুর ৮,১৯৩টি মন্দিরে অ-বংশানুক্রমিক ট্রাস্টি নিয়োগে আবেদনপত্র আহ্বান

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): তামিলনাড়ু সরকার রাজ্যের হিন্দু ধর্মীয় ও দাতব্য এনডাওমেন্টস (এইচআর অ্যান্ড সিই) দফতরের অধীন ৮,১৯৩টি…

ByByNews Desk Jul 22, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল; সরিয়ে দেওয়া হল প্রিয়াঙ্কা ও অখিলেশকে

নয়াদিল্লি, ২১ জুলাই(আইএএনএস) : নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার…

ByBySandeep Biswas Jul 21, 2026

রাহুলের ‘অবস্থান বদল’-এর অভিযোগে সরব জিতেন্দ্র সিং, সংসদে নিট-সহ সব ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বিরোধী সাংসদরা, ছাত্র দমনের অভিযোগে মোদীর পদত্যাগের দাবি

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২১ জুলাই : ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে দিল্লি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jul 21, 2026
Scroll to Top