News Flash

  • Home
  • দেশ
  • পূর্ব দিল্লির জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
Image

পূর্ব দিল্লির জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় একটি গাড়ির ধাক্কায় ২৮ বছর বয়সী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। ঘটনার সময় মদ্যপ অবস্থায় পাওয়া গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত পৌনে ১১ টায়।

পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির ৯ নং জাতীয় সড়কে পূর্ব বিনোদ নগরের দিল্লি জল বোর্ড অফিসের কাছে একটি মোটরসাইকেল এবং একটি ওয়াগনারর গাড়ি ধাক্কা লাগে। প্রাথমিকভাবে, তদন্তে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে।
বাইক আরোহীকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি শকরপুরের বাসিন্দা অভিষেক কাপুর নামে পরিচিত।

কল্যাণপুরী থানায় ভারতীয় দণ্ডবিধি এবং মোটর যানবাহন আইনের উপযুক্ত ধারায় তার বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top