News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • শারদোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
Image

শারদোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর ৷৷ হিন্দু বাঙ্গালীদের প্রধান উৎসব দুর্গাপূজা সমাগত প্রায়৷ বিগত দুবছর করোনা পরিস্থিতির কারণে দুর্গাপূজাকে কেন্দ্র করে তেমন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়নি৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে করোনা অতিমারিতে খুব কম সংখ্যক ক্লাব ও স্বেচ্ছাসেবক সংস্থা গুলি দুর্গাপুজো করেছে৷ এ বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় আগরতলা শহরের প্রায় সবকটি ক্লাব দুর্গাপূজায় মেতে উঠেছে৷ ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবের পূজা প্যান্ডেল মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে৷ প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীরা এখন চরম ব্যস্ত৷ 

শারদ উৎসবকে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য আগরতলা পুর নিগমের তরফ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ এসব বিষয় নিয়ে শনিবার পুরো নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে শারদ উৎসবকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য যাবতীয় প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হয়৷ আসন্ন পুজোয় শহরের রাস্তাঘাট সংস্কার, আগরতলা শহরকে সাজিয়ে তোলা, বিদ্যুৎ ব্যবস্থা, স্ট্রীট লাইট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পুর নিগমের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার৷ 

বৈঠকে মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার থেকে শুরু করে সকল কাউন্সিলর এবং সমস্ত বিভাগের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন৷ শারদ উৎসবকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পুর নিগম কর্তৃপক্ষ বিভিন্ন ক্লাব সেচ্ছাসেবী সংস্থা এবং পূজা উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top