News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:ঝাড়খন্ডে ৭২ ঘন্টা পর উদ্ধার মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ
Image

Dead Body:ঝাড়খন্ডে ৭২ ঘন্টা পর উদ্ধার মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ

খুন্তি, ২ সেপ্টেম্বর (হি.স.) : ৭২ ঘন্টা পর উদ্ধার হল ঝাড়খন্ডের তোরপা ব্লকের তপকারা থানা এলাকার পান্ডে পুডিং জলপ্রপাতে তলিয়ে যাওয়া যুবকের দেহ। শুক্রবার ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে পেরওয়াঘের উরি রেবেটের কাছে দেহ পাওয়া গিয়েছে।

বুধবার পান্ডে পুডিং জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ১৯ বছর বয়সী মহেন্দ্র চীক বড়াইক। সে ফটকা পঞ্চায়েতের লোহাজিমি দেরং-এর বাসিন্দা । মাছ ধরতে গিয়ে তিনি নদিতে পড়ে যান। ওইদিন গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার এনডিআরএফ দল এবং জেলা পুলিশ বাহিনী পান্ডে পুডিংয়ে পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও নদী থেকে মৃতদেহ উদ্ধার করা যায়নি। এরপর এদিন পেরওয়াঘের উরি রেবেটের কাছে দেহটি পাওয়া গিয়েছে।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top