News Flash

  • Home
  • খেলা
  • T20:পাকিস্তান সফরের জন্য ১৯ সদস্যের টি-২০ দল ঘোষণা করল ইংল্যান্ড
Image

T20:পাকিস্তান সফরের জন্য ১৯ সদস্যের টি-২০ দল ঘোষণা করল ইংল্যান্ড

লন্ডন, ২ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার একই সঙ্গে পাকিস্তান সফরের সাত ম্যাচের টি-২০ সিরিজের জন্যও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড । শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরের জন্য যে দল ঘোষণা করেছে ওকস ও উড সেই দলেও জায়গা করে নিয়েছেন । ১৯ জনের সেই স্কোয়াড থেকেও বাদ পড়েছেন জেসন রয় ।

লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডন বিশ্বকাপের আগে রিহ্যাবে থাকবেন বলেই পাকিস্তান সফরের টি-২০ স্কোয়াডে রাখা হয়নি তাঁদের। বাটলার চোট সারিয়ে দলে ফিরেছেন। পাকিস্তান সফরে উড়ে গেলেও শুরুর দিকে তিনি মাঠে নামবেন না। পাকিস্তানের বিরুদ্ধে শেষের দিকের কিছু ম্যাচ খেলবেন বাটলার। তাঁর অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মইন আলি।

পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড: জোস বাটলার (ক্যাপ্টেন), মইন আলি (ভাইস ক্যাপ্টেন), হ্যারি ব্রুক, জর্ডন কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টন হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রীস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লিউক উড ও মার্ক উড।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top