News Flash

  • Home
  • বিদেশ
  • Afghanistan:আফগানিস্তানের হেরাতে মসজিদে বিস্ফোরণে ২০ জন নিহত
Image

Afghanistan:আফগানিস্তানের হেরাতে মসজিদে বিস্ফোরণে ২০ জন নিহত

কাবুল, ২ সেপ্টেম্বর ( হি.স.) : উত্তর-পশ্চিম আফগানিস্তানে শুক্রবার জুমার নমাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে আফগান মিডিয়া জানিয়েছে। ঘটনাটি ঘটে হেরাত শহরের গুজারগাহ মসজিদে প্রায় ১২:৪০ মিনিটে (স্থানীয় সময়) বোমা হামলা করা হয়।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, মাওলাউ মুজিব রহমান আনসারী “ধর্মের শত্রুদের” বিরুদ্ধে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করায় নিহত হয়েছেন। মুজাহিদ বলেন, তালেবান বিস্ফোরণের জন্য দায়ীদের শাস্তি দেবে। তিনি কোনো বিশেষ গোষ্ঠীকে দোষারোপ করেননি। তবে তালেবানরা ইসলামিক স্টেট-খোরাসান সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে।
প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই গুজরগাহ মসজিদে বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেছেন, এটি মানবিক ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী।

আবদুল্লাহ আবদুল্লাহ, হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকোনসিলিয়েশনের প্রাক্তন চেয়ারম্যানও আজকের বিস্ফোরণের নিন্দা করে বলেছেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা করা এবং নিরীহ মানুষকে টার্গেট করা মানবতার বিরুদ্ধে অপরাধ।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাকে জেলে পাঠানোর নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জাফর আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে…

ByByNews Desk Sep 24, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খারাপ’ বাণিজ্য চুক্তি তড়িঘড়ি করায় সমালোচনার মুখে ইউনূস সরকার: রিপোর্ট

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top