News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:মানবিকতাই প্রথম ও শেষ ধর্ম, শারদীয়া-বার্তা মুখ্যমন্ত্রীর
Image

Mamata Banerjee:মানবিকতাই প্রথম ও শেষ ধর্ম, শারদীয়া-বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.) : ধর্ম যার নিজের নিজের, উৎসব সকলের, শারদ উৎসবে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রার আয়োজন হয় শহরে। তার পর রেড রোডে আয়োজন হয় বিশেষ সভার। সেখানেই এমন মন্তব্য করলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যেই ধর্মাবলম্বীই হই না কেন, আমাদের জাত একটাই, উৎসব। একতাই আমাদের একমাত্র জাত। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। বিশ্বাস করি মানবধর্মে। তাই মানবিকতার সঙ্গে কোনও আপস নয়। ঐক্য এবং মানবিকতাই আমাদের শক্তি এবং সম্পদ। আমি বলি ধর্ম যার নিজের নিজের, উৎসব সকলের।’’

এ দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রেডরোড পৌঁছয় ইউনেস্কোর প্রতি ধন্যবাদজ্ঞাপনের পদযাত্রা। তার পর ইউনেস্কোর প্রতিনিধি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে ওঠেন সকলে। ছিলেন শহরের তাবড় পুজো কমিটির প্রতিনিধি থেকে সাধারণ মানুষ।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top