News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:ডাকাতির ছক বানচাল, অস্ত্র সহ ৮ দুষ্কৃতীকে গ্রেফতার ফরাক্কা পুলিশের
Image

Arrest:ডাকাতির ছক বানচাল, অস্ত্র সহ ৮ দুষ্কৃতীকে গ্রেফতার ফরাক্কা পুলিশের

মুর্শিদাবাদ, ১ সেপ্টেম্বর (হি. স.) : ডাকাতির ছক বানচাল করল পুলিশ। বেশ কিছু অস্ত্র সহ আট জন দুষ্কৃতীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তার আগেই মুর্শিদাবাদের ফরাক্কা থানার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে বল্লালপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে৷ পুলিশের দু’টি দল এলাকা ঘিরে ফেলে। একদল ছিল সাদা পোষাকে, আর পুলিশের পোশাকে আরও একটি দল যায়৷ এরপর বিভিন্ন ধরনের অস্ত্র সহ আট জন দুষ্কৃতীকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই আট জন দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সালাউদ্দিন শেখ, রাম চন্দ্র মণ্ডল, মিঠুন চন্দ্র দাস, রাজা শেখ, বিকি কুমার, হেরাজ আলি, জ্বালাউদ্দিন শেখ ও জালিম শেখ। এদের মধ্যে দু’জনের বাড়ি সামশেরগঞ্জে একজনের বাড়ি বিহারের ভাগলপুর আর বাকিরা ফরাক্কা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তে করছে ফরাক্কা থানার পুলিশ৷

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top