News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid Infection: কোভিড-সংক্ৰমণ বেড়ে ৭,৯৪৬; প্রাণ হারালেন আরও ৩৭ জন, সুস্থতার দিকে এগোচ্ছে ভারত
Image

Covid Infection: কোভিড-সংক্ৰমণ বেড়ে ৭,৯৪৬; প্রাণ হারালেন আরও ৩৭ জন, সুস্থতার দিকে এগোচ্ছে ভারত

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ৭ হাজার ৯৪৬-এ পৌঁছেছে। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৭,৯১১-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৬২ হাজার ৭৪৮-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৬৭ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৩৬,৩৩৯। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৬২ হাজার ৭৪৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ৯০ হাজার ৪৪৩ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২১২.৫২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৪৫,৬৮০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯,৮২৮ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৯৮ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top