News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI:পার্থর দেহরক্ষীর পরিবারের সদস্যদের সিবিআইয়ের জেরা
Image

CBI:পার্থর দেহরক্ষীর পরিবারের সদস্যদের সিবিআইয়ের জেরা

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ মিলিয়ে দশজনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ আগেই উঠেছে। বিষয়টি আদালতের নজরেও আনা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার তাঁদের মধ্যে আটজন সিবিআই দফতরে হাজিরা দেন। দুপুর সাড়ে ১২টা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ চলে। সেই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বিতীয় নিয়োগ তালিকা ঘিরে বিতর্ক উঠেছে। অভিযোগ, এই দ্বিতীয় তালিকা থেকেই বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের। বিচারপতি সেই তালিকার ফরেন্সিক তদন্তের নির্দেশ দিয়েছেন আগেই। পর্ষদের বৈঠকে হাজিরার সই নিয়েও ফরেন্সিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রিপোর্টও ২১ সেপ্টেম্বরের মধ্যে পেশ করতে হবে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top