News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Rajyasabha Election : ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন ২২ সেপ্টেম্বর, নির্ঘন্ট ঘোষণা কমিশনের
Image

Rajyasabha Election : ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন ২২ সেপ্টেম্বর, নির্ঘন্ট ঘোষণা কমিশনের

আগরতলা, ৩১ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচন আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলেই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা দেবে। আজ নির্বাচন কমিশন ত্রিপুরায় রাজ্যসভায় উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিয়েছে। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার ফলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ডা: মানিক সাহা। ওই শূন্য আসনে আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র আসনে গত ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিজেপি প্রার্থী তত্কালীন দলের প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা জয়ী হয়েছিলেন। গত ৫ এপ্রিল তিনি রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন। কিন্তু, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হওয়ায় ডা: মানিক সাহাকে ওই দায়িত্বে বসানো হয়েছে। নিয়ম মেনে বিধানসভা উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে তিনি জয়ী হন। এরপর তিনি গত ৪ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে ওই আসন শূন্য হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচন ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ত্রিপুরায় রাজ্যসভার ওই আসনে মেয়াদ রয়েছে ২০২৮ সালের ২ এপ্রিল পর্যন্ত রয়েছে।

নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর রাজ্যসভার ওই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। ১২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ স্থির করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ধার্য করা হয়েছে। ২২ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ত্রিপুরা বিধানসভার লবিতে ভোট গ্রহণ করা হবে। ওইদিন বিকেল ৫ টায় ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা দেবে। নির্বাচন কমিশন রাজ্যসভার উপনির্বাচনে কোভিড বিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে। ত্রিপুরার মুখ্য সচিবকে বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশন আদেশ দিয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top