News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণপতি পূজা করলেন রাজ্যপাল কোশিয়ারি, মুখ্যমন্ত্রী শিন্দে এবং উপ-মুখ্যমন্ত্রী ফড়নবিশ
Image

গণপতি পূজা করলেন রাজ্যপাল কোশিয়ারি, মুখ্যমন্ত্রী শিন্দে এবং উপ-মুখ্যমন্ত্রী ফড়নবিশ

মুম্বই, ৩১ আগস্ট ( হি.স.) : বুধবার রাজভবনে গণপতির কাছে প্রার্থনা করলেন মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি। রাজভবনে গণেশ চতুর্থী উপলক্ষে পূজো-অর্চনা হয়।

গভর্নর ভগৎ সিং কোশিয়ারির বাসভবন ‘জলভূষণ’-এ গণেশ মূর্তি স্থাপন করা হয় এবং পূজা শুরু হয়। গভর্নর কোশিয়ারি গণপতিকে স্বাগত জানান এবং রাজভবনের কর্মচারী ও তাঁদের পরিবারের সঙ্গে গণেশের আরতি ও পূজা করেন।
এদিন সকালে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সরকারি বাসভবন ‘বর্ষায়’ গণপতিকে পূজা করা হয়। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর স্ত্রী লতা শিন্দে প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রীর সাংসদ পুত্র শ্রীকান্ত শিন্দে এবং তাঁর পরিবার সহ আধিকারিক ও কর্মচারীরা এখানে উপস্থিত ছিলেন।

একইভাবে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস তাঁর সরকারি বাসভবন সাগর বাংলোতে গণপতির প্রার্থনা করেছেন। দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবীস, তাঁর মা ও মেয়ে গণপতি আরতি করেন।

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top