News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণেশ পূজা উপলক্ষে দশমীঘাট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
Image

গণেশ পূজা উপলক্ষে দশমীঘাট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷  গণেশ চতুর্থী উপলক্ষে দশমী ঘাট ক্লাবের উদ্যোগে বুধবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ দশমী ঘাট ক্লাব গনেশ চতুর্থী তিথিতে গণেশ পুজো করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ এ ধরনের রক্তদান শিবিরের আয়োজনকে প্রশংসা করেছেন এলাকার বিধায়ক এবং আগরতলা পুর নিগমের মেয়র৷ এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুরজিৎ দত্ত বলেন দশমীঘাট ক্লাব বরাবরই নানা সামাজিক কর্মসূচি পালন করে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে৷ গণেশ চতুর্থী তিথিতে পুজো পার্বণ করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের যে পরিচয় তারা দিয়েছেন তা এলাকার মানুষের কাছে নজির হয়ে থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করেন৷ অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সমাজসেবী সংগঠনসহ সকলকে এ ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহর এলাকার ক্লাবগুলি বরাবরই রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচিতে নজির স্থাপন করে চলেছে৷ ব্লাড ব্যাংকগুলির রক্তের শূন্যতা পূরণ করতে ক্লাবগুলি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন৷ প্রসঙ্গক্রমে মেয়র বলেন রক্তদান সবচেয়ে পূন্যতম কাজ৷ রক্তদান করলে যে তৃপ্তি পাওয়া যায় অন্য কোন কাজে এ ধরনের তৃপ্তি পাওয়া কঠিন বলে উল্লেখ করেন৷ রক্তদানে যুবসমাজকে আরো বেশি সংখ্যায় এগিয়ে এসে ব্লাড ব্যাংকগুলিকে আরো মজবুত করতে তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top