News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না, হুশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না, হুশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ আগস্ট (হি. স.) : রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার জনসভায় অংশ নিতে আসার পথে দুষ্কৃতী হামলায় আহতদের আজ জি বি হাসপাতালে চিকিত্সার খোঁজ নিয়ে বেরিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তাঁর কড়া বার্তা, ওই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড়া হবে না। পুলিশকে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গৌহাটি থেকে ফিরে এসেই দুষ্কৃতী হামলায় আহতদের স্বাস্থ্যের খোঁজ নিতে  হাসপাতালে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি গোটা ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলায় বেশ কয়েকজন আহত হন। একইভাবে এই সভায় অংশগ্রহণ করার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরকভাবে আহত হন বেশ কয়েকজন দলীয় সমর্থক। আজ জিবিপি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি।

তিনি জানান, জি বি হাসপাতালে দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন দলীয় সমর্থক এবং সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আছেন ৮ জন। তাঁদের যথাযথ চিকিৎসার ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের কাছ থেকে অবহিত হয়েছি। তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। তাঁর আরোগ্যের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন, গতকাল ন্যাক্কারজনকভাবে বিজেপি সমর্থকদের উপর আক্রমণ হানা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই। যারা ত্রিপুরার শান্তির পরিবেশকে বিঘ্নিত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাদের আমি হুঁশিয়ারি দিতে চাই। গতকালের সংগঠিত হামলায় যারা জড়িত রয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি বিধানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। এধরনের কর্মকাণ্ড কিছুতেই বরদাস্ত করা হবে না। 

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top