News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা
Image

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা

আগরতলা, ২৯ আগস্ট (হি. স.) : ত্রিপুরা সফরের শুরুতেই সাংগঠনিক বৈঠকের ব্যস্ততায় কেঁটেছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার দিন। গতকাল সাংগঠনিক পর্ব সেরে আজ সকালে ছুটলেন উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে পূজা দিতে। এদিন সস্ত্রীক মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজা দিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি। পথে সূর্যমনি নগরে দীন দয়াল উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখার্জীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

সোমবার উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজা দিতে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি  নাড্ডা, সূচী আগেই নির্ধারিত ছিল। ফলে, সকাল থেকেই বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানাতে প্লে-কার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বিশালগড়, বিশ্রামগঞ্জ, বাগমা ওইসব স্থানে প্রচুর কর্মী-সমর্থক সকাল থেকেই জড়ো হয়েছিলেন।আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে সাথে নিয়ে সস্ত্রীক বিজেপি সর্বভারতীয় সভাপতি উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। তাঁর ওই সফরে মন্দির প্রাঙ্গণে প্রচুর কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। সেখান থেকে ফিরে এসে তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং তারপর খুমুলুংয়ে জনসভায় অংশ নেন। 

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top