News Flash

  • Home
  • বিদেশ
  • টেক্সাসে প্রাণভয়ে পালানো জনতাকে গুলি, হামলাকারী সহ মৃত ৫
Image

টেক্সাসে প্রাণভয়ে পালানো জনতাকে গুলি, হামলাকারী সহ মৃত ৫

টেক্সাসে, ২৯ আগস্ট (হি. স.): আমেরিকায় অব্যাহত হিংসার ঘটনা । এবার টেক্সাসে প্রথমে আগুন লাগিয়ে দেওয়া হল বাড়িতে । আগুন দেখে পালাতে যাওয়ার সময়েই ওই বাড়ির বাসিন্দাদের উপরে নির্বিচারে গুলি চালায় ওই বন্দুকবাজ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চারজনের। উদ্ধারকারী পুলিশের পালটা গুলি লেগে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও। গোটা ঘটনায় দু’টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত রবিবার রাত একটা নাগাদ। হিউস্টনের একটি বাড়িতে আচমকাই আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। আতঙ্কিত হয়ে বেরিয়ে এসে পালাতে শুরু করেন ওই বাড়িতে থাকা মানুষজন । তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে ওই বন্দুকবাজ । গুলি লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও আহতের সংখ্যা জানা যায়নি। পুলিশের তরফে বলা হয়েছে, মৃতরা সকলেই পুরুষ। তাঁদের বয়স চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে।

বাড়িতে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তারপরেই গুলি চালানোর কথা জানিয়ে পুলিশের কাছে ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে বন্দুকবাজের খোঁজ করতে শুরু করে পুলিশ এবং দমকল কর্মীরা।

পুলিশের তরফে বলা হয়েছে, তাঁদের দিকে লক্ষ্য করেও গুলি চালিয়েছে ওই বন্দুকবাজ। তাই বাধ্য হয়েই আত্মরক্ষার কারণে পালটা গুলি চালায় দমকল কর্মীরা। তখনই মারা যায় ওই বন্দুকবাজ। হিউস্টন পুলিশের প্রধান ট্রয় ফিনার জানিয়েছেন, চল্লিশ বছর বয়সি ওই বন্দুকবাজ একজন অ্যাফ্রো-আমেরিকান ব্যক্তি।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সম্ভবত টেক্সাসের ওই বাড়ির বাসিন্দাদের পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল বন্দুকবাজ। কিন্তু সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই গুলি চালাতে শুরু করে সে।

অন্যদিকে, রবিবার দুপুরেও ডেট্রয়েটে একজন বন্দুকবাজ হামলা চালায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও তিনজন। প্রত্যক্ষদর্শীদের মতে, এলোপাথাড়ি গুলি চালিয়েছে ওই বন্দুকবাজ। কিন্তু এখনও তাকে ধরতে পারেনি পুলিশ।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top