News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত এনএফ রেলওয়ে চালাবে ওয়ানওয়ে স্পেশাল ট্রেন
Image

গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত এনএফ রেলওয়ে চালাবে ওয়ানওয়ে স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ২৮ আগস্ট (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত একটি ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্পেশাল ট্রেনটি ৩১ আগস্ট একটি ট্রিপের জন্য চলবে, জনিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, ০৫৬১২ নম্বর গুয়াহাটি-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেনটি ৩১ আগস্ট বুধবার ০৮.৩০ ঘণ্টায় গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে রওনা দেবে। ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, গোরখপুর, লখনউ, মোরাদাবাদ ও লুধিয়ানা জংশন স্টেশন হয়ে চলাচল করবে এবং ০২ সেপ্টেম্বর ০৯.৪৫ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছাবে।

স্পেশাল এই ট্রেনে ১৬টি কোচ থাকবে। এর মধ্যে একটি এসি থ্রি টিয়ার, ১৪টি স্লিপার ক্লাস এবং একটি সিটিং কাম লাগেজ কোচ।

সব্যসাচী দে জানান, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার আগে বিশদ বিবরণ দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top