News Flash

  • Home
  • খেলা
  • প্রশাসনে বদলের ডাক দিয়ে ফিফার নির্বাসন তোলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভাইচুং

প্রশাসনে বদলের ডাক দিয়ে ফিফার নির্বাসন তোলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভাইচুং

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): এ বার বদলের সময় এসেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপর থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নির্বাসন তুলেনেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একথা বলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতে সন্তুষ্ট হওয়ার জায়গা নেই বলে মনে করেন ভাইচুং ভুটিয়া। ভাইচুং বলেন, ‘‘এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় ফুটবলে বদল আনার সময় এ বার এসেছে ।’’

ফিফার সিদ্ধান্ত নিয়ে ভাইচুং বলেন, ‘‘খুব ভাল খবর। ফিফার সিদ্ধান্তকে স্বাগত। এটা ভারতীয় ফুটবলের জয়। অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ হবে। কিশোরী ফুটবলাররা বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলবে। ওদের কথা ভেবে খুব খুশি।’’
খুশি হলেও সন্তুষ্ট হওয়ার জায়গা নেই বলে মনে করেন ভাইচুং। তার বদলে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় বদল করতে হবে বলে জানিয়েছেন তিনি। ভাইচুং বলেন, ‘‘এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় ফুটবলে বদল আনার সময় এ বার এসেছে। আমাদের সিস্টেমে বদল আনতে হবে। আমরা যদি ঠিক প্রশাসকের হাত ধরে ঠিক পথে এগোয় তা হলে ভারতীয় ফুটবল নতুন উচ্চতায় যেতে পারে। আমার মনে হয়, শুধু ছোটরা কেন, আগামী দিনে বড়দের দলও বিশ্বকাপ খেলতে পারবে।’’
প্রসঙ্গত, ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে গত ১৫ আগস্ট মধ্যরাতে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করে ফিফা। তার পরে কেন্দ্রীয় সরকারের অনুরোধে ফিফার শর্ত মেনে প্রশাসক কমিটিকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে নির্বাচনের দিন ঘোষণা হয়। প্রথমে প্রাক্তন ফুটবলার হিসাবে নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন ভাইচুং। সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আবার মনোনয়ন জমা দেন তিনি। ২ সেপ্টেম্বর এআইএফএফ নির্বাচন। তার আগেই ২৬ আগস্ট নির্বাসন তুলে নেয় ফিফা।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top