News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত সম্পর্কে ধারণা বদলাচ্ছে বিশ্ব, সুনাম ও সম্মান উভয়ই বাড়ছে দেশের : রাজনাথ সিং
Image

ভারত সম্পর্কে ধারণা বদলাচ্ছে বিশ্ব, সুনাম ও সম্মান উভয়ই বাড়ছে দেশের : রাজনাথ সিং

লখনউ, ২৭ আগস্ট (হি.স.): ভারতের সম্পর্কে ধারণা বদলাচ্ছে বিশ্ব। দেশের সুনাম ও সম্মান উভয়ই বাড়ছে। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তর প্রদেশের লখনউতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, “ভারতের সুনাম ও সম্মান বাড়ছে। আমি বিভিন্ন দেশ সফর এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বেশ কয়েকবার সবচেয়ে উন্নত দেশ পরিদর্শন করেছি। আমেরিকানদের কথা শুনে আমি গর্বিত হয়ে উঠি, ভারত সম্পর্কে মানুষের ধারণা বদলে যাচ্ছে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “এর আগে ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছিল, বিশ্ব তা গুরুত্বের সঙ্গে নেয়নি। এখন ধারণা বদলে গিয়েছে, এখন যখন ভারত আন্তর্জাতিক মঞ্চে কথা বলে এবং সবাই সেই কথা মনোযোগ দিয়ে শোনে।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন টুইটারের মাধ্যমে জানান, লখনউতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে আজ। সেই দিন বেশি দূরে নয় যখন উত্তর প্রদেশ নিজস্ব ‘তরুণ প্রজন্মের পরিকাঠামো’-র জন্য সমগ্র ভারতে অগ্রণী রাজ্যে পরিণত হবে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top