News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি
Image

মুঙ্গিয়াকামীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পড়ে গেল রাস্তার পাশের একটি পুকুরে৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার চামপ্লাই এলাকায়৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠেই লক্ষ্য করেন রাস্তার পাশে পুকুরে একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে এলাকার লোকজনরা সেখানে জড়ো হতে শুরু করেন৷ খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে অবশ্য কাউকে পাওয়া যায়নি৷ আশঙ্কা করা হচ্ছে রাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ এই ঘটনায় অবশ্য হতাহতের কোন সংবাদ নেই৷ তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে ভাগ্যিস চালক প্রাণে বেঁচেছে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top