News Flash

Image

ছোট ভাইকে খুনের অপরাধে দশবছর কারাবাস

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ আগস্ট৷৷ শুক্রবার দুপুরে বিশালগড় এডিশনাল সেশান কোর্ট প্রানেশ চৌধুরী নামে এক ব্যাক্তিকে তার নীজ আপন ভাইকে খুন করার অপরাধে দশবছরের কারাবাসের নির্দেশ দেন৷ প্রসঙ্গত,গত ২০১৮ ইং সালে বিশালগড় থানায় একটি খুনের মামলা নেওয়া হয়৷ 

আপন ছোট ভাই কিশান চৌধুরি ওরফে গনেশকে রড দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়৷বিশালগড় থানার মামলা নম্বর ৮৭/ ২০১৮, আন্ডার সেকশান ৩০২ আইপিসি৷উক্ত মামলাটির আইও ছিলেন বিশালগড় থানার৷ সাব ইন্সপেক্টর বিজয় দাস৷বর্তমানে তিনি কৈলাশহর থানার ওসি  হিসাবে নিযুক্ত রয়েছেন৷ ঐ মামলাটি দীর্ঘ তিন বছর পর শুনানির শেষ তারিখ ২৬/০৮/২০২২ ইং শুক্রবার রায় ঘোষণা হয়৷খুনের আসামী অর্থাৎ  বড় ভাই প্রানেশ বাড়ি বিশালগড় থানাধীন রামপুরহাটি পাড়া লেম্বুতলি এলাকায়৷

ছোট ভাইকে খুন করার অপরাধে দশবছর সশ্রম কারাবাস সাথে দুহাজার টাকা জরিমানা৷ আর যদি জরিমানার টাকা না দেয় তাহলে আরও ৬ মাসের কারাবাস বৃদ্ধি করা হবে৷তবে ছোট ভাইকে খুন করার অপরাধে বড় ভাইয়ের কারাবাস হওয়ায় খুশি এলাকার মানুষ৷

Releated Posts

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top