News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিএ-র দাবিতে ২৭টি সরকারি কর্মচারীদের সংগঠনের মিছিল
Image

ডিএ-র দাবিতে ২৭টি সরকারি কর্মচারীদের সংগঠনের মিছিল

কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): ডিএ-র দাবিতে এবার শহরজুড়ে মিছিল। যোগ দিল সরকারি কর্মচারীদের ২৭ টি সংগঠন। শনিবার স্বচ্ছভাবে স্থায়ী সরকারি নিয়োগের দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায় ২৭টি সরকারি কর্মচারী সংগঠনের এই মিছিল।

রাজ্য সরকার পুজো অনুদান দিলেও, প্রাপ্য ডিএ কেন মিলছে না, প্রশ্ন মিছিলে সামিল শিক্ষক, নার্স-সহ সরকারি কর্মচারীদের। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু, মহার্ঘভাতা মেটানো তো দূর, আড়াই মাস পরে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতে যায় রাজ্য সরকার। তা নিয়েই ফের শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।

এরই মধ্যে রাজ্য সরকারের তরফে এবছর পুজো কমিটিগুলির জন্য বিরাট অনুদান ঘোষণা করা হয়। এরপরই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে, ৩১% বকেয়া ডিএ মেটাতে হবে। ডিএ-র দাবি না মানলে, আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। রাজ্য সরকারি কর্মীদের বেশ কয়েকটি সংগঠনের যৌথমঞ্চ থেকে দেওয়া হয় এমনই হুঁশিয়ারি।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top