News Flash

Image

গোলকগঞ্জে প্রায় ১৬ লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা সহ আটক এক

গোলকগঞ্জ (অসম), ২৭ আগস্ট (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের হালাকুরায় পুলিশি অভিযানে নিষিদ্ধ মাদকজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। মাদক কারবারে জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিকে জনৈক ইলিয়াস রহমান বলে পরিচয় পাওয়া গেছে।

আজ শনিবার হালাকুরা থাানার ওসি জানিয়েছেন, ইলিয়াস রহমান নামের এক ব্যক্তি শুক্রবার কোনও গ্রাহকের কাছে নেশাদ্রব্য বিক্রি করেছে বলে এক খবর তাঁরা পেয়েছিলেন। বিকেলের দিকে খবরটি পেয়ে সাদা পোশাকে তাঁরা অভিযান চালান। কিন্তু হাতেনাতে ইলিয়াস রহমানকে ধরতে পারেননি। পরে সন্ধ্যার (শুক্ৰবার) দিকে পুলিশের দল দীঘলটারি গ্রামে ইলিয়াসের বাসায় হানা দিয়ে আটটি প্যাকেট থেকে ১,৬০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। বজেয়াপ্তকৃত মাদক ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারে কমপক্ষে ১৬ লক্ষ টাকা হবে বলে ধারণা পুলিশের।

তিনি জানিয়েছেন, ইলিয়াস রহমান বহুদিন ধরে নেশাদ্রব্যের কারবারে জড়িত। কিন্তু প্রমাণের অভাবে তাকে এতদিন ধরা যাচ্ছিল না। ইতিমধ্যে ইলিয়াসের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top