News Flash

  • Home
  • প্রধান খবর
  • শপথ নিয়েই বাবার কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধান বিচারপতি ললিত
Image

শপথ নিয়েই বাবার কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধান বিচারপতি ললিত

নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা তাঁর বাবার পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধান বিচারপতি ললিত। এদিন দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এনভি রমণার উপস্থিতিতে প্রধান বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিচারপতি ললিতের বাবাও। শপথ নেওয়ার পরে প্রধান বিচারপতি তাঁর বাবার কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন। প্রধান বিচারপতি ললিত অবশ্য তিন মাসেরও কম সময়ের জন্য পদে থাকবেন। চলতি বছরের ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি হিসাবে ললিতই হবেন দ্বিতীয় ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। এর আগে ১৯৬৪ সালে বিচারপতি এসএম সিকরি শীর্ষ আদালতের আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top