News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঁশ কুড়োল সংগ্রহ করতে গিয়ে কল্যাণপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু
Image

বাঁশ কুড়োল সংগ্রহ করতে গিয়ে কল্যাণপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷  সাতসকালে বাঁশ কুড়োল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ- এর ছুবলে প্রাণ গেল এক জনজাতি গৃহবধুর৷ চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানা এলাকার লক্ষ্যচন্দ্র পাড়াতে৷
ঘটনার বিবরণে জানা যায় বিপিন দেববর্মার স্ত্রী বালাতি দেববর্মা (২৩) জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গেছিল৷  জঙ্গলের মধ্যেই বিদ্যুৎ -এর সংস্পর্শে আসেন ওই গৃহবধূ৷ উল্লেখ্য, এই প্রত্যন্ত লক্ষচন্দ্রপাড়ার জঙ্গলে হাতির আক্রমণ লেগেই থাকে৷ এই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতেই কে বা কারা বিদ্যুৎ লাইন বা তার লাগিয়ে রেখেছে বলে একাংশের অনুমান৷ সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ওই মহিলা৷  এদিকে জনজাতি রমনীর বিদ্যুৎস্পৃষ্ট হবার খবর পেয়ে  কল্যাণপুর হাসপাতাল থেকে ১০২ অ্যাম্বুলেন্স ছুটে গিয়ে মহিলাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই খবর চাউর হতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙ্গে পড়ে তার আত্মীয় স্বজনরা৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top