News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলামে বিজেপির যোগদান সভায় যেতে পাতালকন্যাকে বাধা, পথ অবরোধ ঘিরে উত্তেজনা, আক্রান্ত থানার ওসি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস
Image

চড়িলামে বিজেপির যোগদান সভায় যেতে পাতালকন্যাকে বাধা, পথ অবরোধ ঘিরে উত্তেজনা, আক্রান্ত থানার ওসি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস

আগরতলা, ২৬ আগস্ট৷৷  পাতাল কন্যা জমাতিয়ার বিরুদ্ধে তিপরা মথার কর্মী সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ পাতাল কন্যা জমাাতিয়া দলীয় নেতাকর্মী সমর্থকদের কোন কিছু না জানিয়েই শাসকদল বিজেপিতে যোগ দিয়েছেন বলে অভিযোগ৷ শাসক দল বিজেপিতে যোগ দিয়ে তিনি তিপরা মথার অভ্যন্তরে বিভাজন ধরানোর নানা চক্রান্ত শুরু করেছেন বলেও অভিযোগ৷ সে কারণেই পাতাল কন্যা জমাতিয়ার  বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ 

তিনি সাংগঠনিক কাজে যেখানেই যাওয়ার চেষ্টা করছেন সেখানেই গো ব্যাক পাতাল কন্যা স্লোগান তুলে কালো পতাকা দেখানো হয়েছে৷ পরপর বিক্ষোভের মুখে পড়ে পাতাল কন্যা জমাতিয়া রীতিমতো বিভ্রান্ত৷ শুক্রবার চড়িলাম বিধানসভা এলাকায় বিজেপির এক যোগদান সভায় যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন পাতাল কন্যা৷ তাকে যোগদান সভায় যেতে দেওয়া হয়নি৷ চড়িলাম বিধানসভার বড়ইবদল এলাকায় মূল সড়ক অবরোধ করে গো ব্যাক পাতাল কন্যা স্লোগান দেওয়া হয়৷ ফলে তিনি গন্তব্যে কোন অবস্থাতেই পৌঁছতে পারেননি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়৷ দীর্ঘক্ষণ ধরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে৷ শেষ পর্যন্ত এলাকার বিধায়ক তথা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সেই যোগদান সভায় যাওয়ার চেষ্টা করেন৷ উপমুখ্যমন্ত্রী নিজেও ক্ষোভের মুখে পড়েন৷ বিক্ষোভকারীদের কোন অবস্থাতেই ঘটনাস্থল থেকে সরানো সম্ভব হচ্ছিল না৷ পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে পথ অবরোধ মুক্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের রীতিমতো ধস্তাধস্তি হয়৷ ক্ষুব্ধ জনতার আক্রমণে আহত বিশ্রামগঞ্জ থানার ও সি ইন্সপেক্টর যতীন্দ্র দাস৷ তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানে গ্যাস ছাড়তে বাধ্য হয়েছে৷ এলাকার পরিস্থিতি যেকোনো সময় আরো উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে৷ 

ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, পাতাল কন্যার অনুগামীরাই তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা অবরোধে সামিল হয়েছে৷ ঘটনা চড়িলাম বিধানসভার বড়ইবদল এলাকায়৷ বিক্ষোভকারীরা পাতাল কন্যারই অনুগামী এবং সমর্থক৷ তাদের অভিযোগ, পাতাল কন্যা পূর্বের দল ছেড়ে বিজেপি দলে সামিল হলেও তাদের কথা ভাবেননি৷ তাদেরকে ছেড়েই তিনি বিজেপি দলে চলে গেছেন৷ তাই  বৃহস্পতিবার ওই এলাকায় পাতাল কন্যার কর্মসূচি আছে জানতে পেরেই তাঁর অনুগামীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রনধীর দেববর্মা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশ্রামগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী ও টিএসআর৷ পুলিশ প্রশাসন সূত্র থেকে জানানো হয়েছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে৷  প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top