News Flash

  • Home
  • দেশ
  • আম্বালায় একই পরিবারের ৬ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্ত শুরু পুলিশের
Image

আম্বালায় একই পরিবারের ৬ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্ত শুরু পুলিশের

আম্বালা, ২৬ আগস্ট (হি.স.): হরিয়ানার আম্বালায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জন সদস্যের। আম্বালার বালানা গ্রামের ঘটনা। মৃতদের নাম-সঙ্গত রাম, তাঁর স্ত্রী মহিন্দর কৌর, ছেলে সুখবিন্দর সিং, সুখবিন্দরের স্ত্রী রিনা, তাঁদের দুই সন্তান আশু ও জাস্সি। শুক্রবার ৬ জনের দেহ উদ্ধার করে আম্বালা শহরের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, সুখবিন্দরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাকিদের দেহ ঘর থেকেই উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর সুখবিন্দর নিজেও আত্মঘাতী হয়েছে। সুখবিন্দর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে আম্বালা পুলিশ। আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মা জানিয়েছেন, দুই শিশু-সহ একই পরিবারের ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তদন্ত চলছে।

Releated Posts

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে গুলি, উত্তেজনা

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের নাজাত গ্রামে শনিবার স্থানীয় বিজেপি নেতা জুম্মান…

ByByNews Desk Aug 22, 2026

বাংলার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে…

ByByNews Desk Aug 22, 2026

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026

মোদি সরকার কাউকে ভয় পায়নি, কারও কাছে মাথা নতও করেনি: রাহুলকে গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): অহংকারের বশে শিষ্টাচার ভুলে না যেতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সতর্ক করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top