News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেরুদণ্ড সর্বদা সোজা রেখেছিলেন”, চোখের জলে রমানাকে বিদায় জানাল সুপ্রিম কোর্ট
Image

মেরুদণ্ড সর্বদা সোজা রেখেছিলেন”, চোখের জলে রমানাকে বিদায় জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি. স.) : কেউ চোখের জল মুছতে পারছিলেন না। কারও চোখ ছল ছল করছিল। দেশের প্রধান বিচারপতি এনভি রমনা শুক্রবার অবসর নিলেন। ভালবাসা-আবেগে যেন মুড়ে গেল গোটা সুপ্রিম কোর্ট। বিদায় অনুষ্ঠানে আইনজীবীরা বললেন, তিনি মেরুদণ্ড সর্বদা সোজা রেখেছিলেন”।

বিচারপতি দাভে বললেন, ‘মেরুদণ্ড সোজা রেখেছেন সব সময়’, রমনাকে বিদায় জানাতে গিয়ে কেঁদেই ফেললেন আইনজীবী দাভে। অন্যদিকে, কপিল সিবাল বলেন, অস্থির সময় যে ভারসাম্য বজায় রেখেছেন, সে কথা বিচার ব্যবস্থায় চিরদিন লেখা থাকবে।

বিচারপতি এনভি রমনা ২০২১-এর ২৪ এপ্রিল দেশের প্রধান বিচারপতির পদে বসেছিলেন৷ এই পদে তিনি কাজ করলেন প্রায় এক বছর চার মাস৷ তিনি দেশের ৪৮-তম প্রধান বিচারপতি। তাঁর আগে দেশের প্রধান বিচারপতি ছিলেন এসএ বোবদে। বিচারপতি রমনার পর ওই পদে বসছেন বিচারপতি ইউ ইউ ললিত৷

বিচারপতি এনভি রমনার জন্ম ১৯৫৭ সালের ২৪ অগস্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পোন্নাভারম গ্রামে একটি কৃষক পরিবারে। ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে যোগ দেন। ২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ২০১৩ সালের ২ সেপ্টেম্বর তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হন এনভি রমনা। বিচারপতি শরদ অরবিন্দ বোবদের অবসর গ্রহণের পর ২০২১-এর এপ্রিলে এনভি রমনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top