News Flash

  • Home
  • দেশ
  • ১ লাখ টাকা জরিমানা, হাইকোর্টে মুখ পুড়ল কাঁথি পুরসভার চেয়ারম্যানের
Image

১ লাখ টাকা জরিমানা, হাইকোর্টে মুখ পুড়ল কাঁথি পুরসভার চেয়ারম্যানের

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৩০ আগস্টের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এক মামলায় আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ মানেনি পুরসভা কর্তৃপক্ষ। সেই কারণেই, আদালতের নির্দেশ অমান্য করার জন্য এই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের থেকে কাঁথি পুরসভার চেয়ারম্যানকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানা হলে হাজতবাস করতে হবে।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরেই এপ্রিল মাসেই কাঁথি পুরসভার কাছে একটি আবেদন করেছিল কাঁথির প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদ। আবেদন ছিল, কলেজের মাঠে যাতে বৈশাখী মেলা করতে দেওয়া হয়। ১২ এপ্রিল ওই আবেদন করা হয়েছিল। কিন্তু সেই সময় পুরসভা কর্তৃপক্ষের থেকে অনুমতি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে পুরসভার অনুমতি না মেলায় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কলেজের ছাত্র সংসদ।

মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। তিনি ১৯ এপ্রিল পুরসভা সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন অনুমতি দেওয়ার জন্য। আদালতের সেই নির্দেশের পর বাকি সকলের তরফে কলেজের মাঠে বৈশাখী মেলা আয়োজনের অনুমতি দেওয়া হলেও, পুরসভা কর্তৃপক্ষের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ।

ফলে বিষয়টি নিয়ে আবারও কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদ। ওই মামলাতেই শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এই এক লাখ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top