News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত
Image

দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘচালক ডা. মোহন ভাগবত। দুইদিনের ত্রিপুরা সফরে তিনি আগামীকাল দুপুরের পরে রাজ্যে আসবেন। আগামী শনিবার অমরপুর সর্বংস্থিত শান্তিধামে শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষ্যে সংকল্প সভায় তিনি বক্তব্য রাখবেন।

জানা গেছে, সাংগঠনিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান ত্রিপুরায় আসছেন না। তাঁর এই সফর শুধুই শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধনের জন্য। ইতিমধ্যে তাঁর সফরকে ঘিরে রাজ্যে জোর তত্পরতা শুরু হয়েছে। কারণ, তিনি জেড প্লাস শ্রেণীভুক্ত নিরাপত্তা পান।

পুলিশ সুত্রে খবর, বিমান বন্দর থেকে ডা. ভাগবত উজ্জয়ন্ত প্রাসাদে যাবেন। সেখানে রাজ পরিবারের আথিতেয়তা গ্রহণ করবেন। এরপর তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরায় প্রধান কার্যালয় সেবাধামে যাবেন। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। শনিবার সকালে তিনি অমরপুরের সর্বংস্থিত শান্তিকালী আশ্রমের উদ্দেশ্যে রওনা দেবেন।ওইদিন সকাল ১১টায় শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সংকল্প সভায় তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে ফিরেই তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন।

Releated Posts

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top