News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়মিতকরণের দাবীতে কৃষিমন্ত্রীর দ্বারস্থ বাগিচা শ্রমিকরা
Image

নিয়মিতকরণের দাবীতে কৃষিমন্ত্রীর দ্বারস্থ বাগিচা শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ কৃষি দপ্তরের দীর্ঘদিন ধরে কর্মরত বাগিচা শ্রমিকরা নিয়মিতকরণের দাবিতে কৃষিমন্ত্রীর দ্বারস্থ হলেন৷ বুধবার তাদের এক প্রতিনিধি দল কৃষিমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন৷ দাবী সনদ প্রদানকালে বাগিচা শ্রমিকরা জানান তারা প্রায় ১৫ বছর ধরে কৃষি দপ্তরে কাজ করে চলেছে৷ কিন্তু তাদেরকে নিয়মিতকরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ তাতে সংশ্লিষ্ট শ্রমিক পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে৷ তাদেরকে নিয়মিতকরণের জন্য কৃষি মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে শ্রমিকরা৷ কৃষিমন্ত্রী তাদের ডেপুটেশন গ্রহণ করে বলেন বিগত কিছুদিন আগেও কৃষি দপ্তরের অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হয়েছে৷ আজ যারা ডেপুটেশন দিতে এসেছেন তারা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন বলে দাবি করা হলেও সরকারি নথিপত্রে সুস্পষ্ট ভাবে এ ধরনের কোন প্রমাণপত্র নেই৷ বিগত সরকারের আমল থেকে তারা যদি কাজ করে আসে তাহলে তাদের বৈধ কাগজপত্র কোথায় সেই প্রশ্ণ তুলেছেন তিনি৷ তবে যেহেতু তারা সরকারের দ্বারস্থ হয়েছে সেহেতু সরকার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী ৷ কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগিচা শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত করণের দাবিতে বুধবার কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাগিচা শ্রমিকরা৷ তাদের বক্তব্য, দীর্ঘবছর বাগিচা শ্রমিকের কাজ করে যাচ্ছে৷কিন্তু সরকার ও কৃষি দপ্তর তাদের নিয়মিতকরণের কোনও উদ্যোগ নিচ্ছে না৷ এদিন শ্রমিকরা কৃষি মন্ত্রীর প্যারাডাইস চৌমুহনীস্থিত  সরকারি বাসভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top