News Flash

  • Home
  • খেলা
  • পেশাদার বাছাইয়ের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে খেলোয়ার, নির্বাচক সিরিয়াস প্রত্যেকেই
Image

পেশাদার বাছাইয়ের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে খেলোয়ার, নির্বাচক সিরিয়াস প্রত্যেকেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।।পেশাদার বাছাইয়ের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন সম্পন্ন। এই প্রথম দিনেই নজর কেড়ে নিলেন অলরাউন্ডার দীপক ক্ষৈত্রী। প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪১ রানে অপরাজিত থেকে যান। দীপকের হাত ধরেই প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে টিম ‘‌বি’ দল। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে বুধবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রস্তুতি ম্যাচ। মূলতঃ ভিনরাজ্য থেকে যে সকল ক্রিকেটার এবার ত্রিপুরার ক্লাব লিগে বিভিন্ন দলের হয়ে খেলতে এসেছেন তাঁদের‌ নিয়েই হচ্ছে ওই প্রস্তুতি ম্যাচ। প্রথম দিনের শেষে টিম ‘‌এ’ দলের গড়া ১৯৪ রানের জবাবে টিম ‘‌বি’‌ দল ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে। আপাতত ৩৩ রানে পিছিয়ে রয়েছে টিম ‘‌বি’ দল। বড় কোনও অঘটন না ঘটলে আগামীকাল সকালেই লিড নিয়ে নেবে টিম ‘‌বি’ দল। এদিন দীপক ছাড়া নির্বাচকদের নজর কাড়েন আনন্দ সিং বাইস, রবি সিং এবং শুভ্রজিৎ দাস। তবে সবথেকে বেশী নজর কাড়েন দীপক ক্ষৈত্রী। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টিম ‘‌এ’ দল ৫৭.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান করে। দলের পক্ষে আনন্দ সিং বাইস ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭,‌‌‌‌ রবি সিং ৮৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৪, ঋত্বিক শ্রীবাস্তব ৬৩ বল খেলে ৫ টি  বাউন্ডারির সাহায্যে ৩৩, আকাশ আনন্দ ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩, ইন্দ্রজিৎ দেবনাথ ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) এবং প্রীয়াংশু গৌতম ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৩ রান করেন। টিম ‘‌বি’-র পক্ষে দীপক ক্ষৈত্রী (‌৩/‌২১), অভিজিৎ শর্মা (‌২/‌১১), অনিল আই জি (‌২/‌৩০) এবং রোহিত পারাখ (‌২/‌৫০) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে টিম ‘‌বি’ দল ৩১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে। দলের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমে অলরাউন্ডার দীপক ক্ষৈত্রী অপরাজিত থেকে যান। দীপক ৬৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌‌‌ ৪১ রানে এবং জহিরুল রহমান ৫ বল খেলে ৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে শুভ্রজিৎ দাস ৪৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৩,অয়ন গুপ্ত ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, অভিজিৎ শর্মা ১৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং আদিত্য যাদব ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। টিম ‘‌এ’-‌র পক্ষে অনুজ পাল (‌২/‌২৮) সফল বোলার। ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top