News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন, প্রধানমন্ত্রী বললেন মিশন মোডে কাজ করছে দেশ
Image

অমৃতা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন, প্রধানমন্ত্রী বললেন মিশন মোডে কাজ করছে দেশ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): হরিয়ানার ফরিদাবাদে অমৃতা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অমৃতা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে মাতা অমৃতানন্দময়ীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই হাসপাতালটি মাতা অমৃতানন্দময়ী মঠ দ্বারা পরিচালিত। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আম্মা ভালোবাসা এবং ত্যাগের মূর্ত প্রতীক। তিনি সকলের জন্য অনুপ্রেরণা।”

২,৬০০ শয্যা বিশিষ্ট অমৃতা হাসপাতালটি একটি সুপার-স্পেশালিটি হাসপাতাল। আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি ফরিদাবাদ এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আধ্যাত্মিক ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান পিপিপি মডেলের একটি উদাহরণ। এই মডেলটি তৃণমূল স্তরে পৌঁছতে সাহায্য করে এবং প্রত্যন্ত অঞ্চলেও প্রগতি নিশ্চিত করে। দেশটি এখন শিক্ষা ও চিকিৎসা সেক্টরকে রূপান্তর করার জন্য মিশন মোডে রয়েছে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top