News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে টিএসআর জওয়ানের বাড়িতে চুরি, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট
Image

বিশালগড়ে টিএসআর জওয়ানের বাড়িতে চুরি, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ বিশালগড় থানা এলাকার পশ্চিম লক্ষ্মীবিলে টিএসআর জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ জানা যায় পশ্চিম লক্ষীবিল এলাকার বাসিন্দা টিএসআর জওয়ান সত্য দেবনাথ ও পরিবারের লোকজনরা বাড়িতে ছিলেন না৷ সেই সুযোগে কাজে লাগিয়ে চোরের দল বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা, সোনা গয়না সহ যাবতীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে৷ বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন টিএসআর জওয়ান সত্য দেবনাথ ও তার পরিবারের লোকজনরা৷ সঙ্গে সঙ্গে বিষয়টি বিশালগড় থানার পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত করে৷ তবে এখনো পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷ এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ রাত্রিকালীন নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ণের সম্মুখীন হয়েছেন এলাকার বাসিন্দারা৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top