News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে ভোক্তারা ভাঙচুর করল নিগমের কোনাবন কার্য্যালয়ে
Image

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে ভোক্তারা ভাঙচুর করল নিগমের কোনাবন কার্য্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷  বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ৷ প্রতিদিন রাজ্যে কোন না কোন এলাকায় বিদ্যুৎ বিভ্রান্তি লেগেই রয়েছে৷ কিন্তু এবার বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিগম কার্যালয়ে ভাংচুর চালালেন একদল যুবক৷ ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সন্ধ্যা প্রায় ৬ টা থেকে কোনাবন এবং হরিহরবলা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে৷ আর এতেই স্থানীয় প্রায় ২০ থেকে ২৫ জন যুবক বিদ্যুৎ কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর চালাতে শুরু করে৷ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় বিদ্যুৎ কার্যালয়ের বিভিন্ন সামগ্রী৷ এদিকে বিদ্যুৎ কর্মীদের অভিযোগ, যখনই বিদ্যুৎ লাইনে গোলযোগ দেখা দিয়েছিল তখনই তারা এর সারাইয়ের কাজ শুরু করে দিয়েছিলেন৷ কিন্তু তারপরেও আগরতলার আমতলি এলাকা পর্যন্ত  প্রধান বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেওয়ায় সময় বেশি লাগছিল সারাইয়ে৷ তবে বিদ্যুৎ পরিষেবা রাজ্যের বিভিন্ন এলাকাতেই তলানিতে গিয়ে ঠেকেছে৷ প্রায়ই রাজ্যের মানুষ অভিযোগ তুলছেন পরিষেবা নিয়েও৷ এখন দেখার বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কি ভুমিকা গ্রহন করে৷

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের

তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top