নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ ত্রিপুরায় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরোধীতায় শনিবার ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগবাসা কমিউনিটি হল থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হয়৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷
এইদিন মিছিলে অংশ নেওয়ার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ’আজকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল আয়োজিত হয়৷ মহিলা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত আছেন৷ ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের মূল্যবৃদ্ধি আমরা দেখিনি৷ আন্তর্জাতিক স্তরে পেট্রোল, ডিজেলের দাম কমছে, কিন্তু সেখানে মোদি সরকার সেটাকেই ১০০ টাকার ওপরে নিয়ে গিয়েছে৷ এলপিজি গ্যাস সিলিন্ডার ১,২০০ টাকা হওয়ার কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এর ব্যবহার৷ মোদি সরকারের এই গরিব বিরোধী নীতির জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং বেকারত্ব বাড়ছে৷ ত্রিপুরা রাজ্যের মানুষের সঙ্গে বিজেপি একবার নয়, বারংবার বিশ্বাসঘাতকতা করেছে৷ ত্রিপুরা রাজ্যে বেকারত্বের সীমা অতিক্রম করে গিয়েছে৷ এর বিরুদ্ধে আগামী ২৯ অগাস্ট ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজভবন ঘেরাও করা হবে৷

রাজভবন ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস
Tags:
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















