News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : ত্রিপুরায় উগ্রপন্থী হামলায় বিএসএফ জওয়ান শহিদ
Image

আপডেট : ত্রিপুরায় উগ্রপন্থী হামলায় বিএসএফ জওয়ান শহিদ

আগরতলা, ১৯ আগস্ট (হি. স.) : ত্রিপুরা-মিজোরাম-বাংলাদেশ সীমান্তে উগ্রপন্থী হামলায় এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। উত্তর ত্রিপুরা জেলায় আনন্দবাজার থানাধীন বিএসএফ ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের সীমানাপুর-২ বিওপি-তে কর্মরত ওই জওয়ানকে চপারে আগরতলায় আনা হয়েছিল। তাঁর শরীরে চারটি গুলি লেগেছিল। কিন্তু, হাসপাতালের আনার পরই তাঁর মৃত্যু হয়েছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এমনটাই জানিয়েছেন।
তাঁর নিথর দেহ ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে নেওয়া হয়েছে। ত্রিপুরা পুলিশের আই জি আইন-শৃঙ্খলা ঘটনাস্থলে ছুটে গেছেন।
বিএসএফ জানিয়েছে, রোজকার রুটিন মোতাবেক আজ সকালে সীমানাপুর-২ বিওপির বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। হঠাৎ সীমান্তের ওপার থেকে উগ্রপন্থীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তাতে এক বিএসএফ জওয়ানের শরীরে গুলি লেগেছে। উগ্রপন্থীদের অতর্কিত হামলায় বিএসএফ জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। ফলে ঘটনাস্থল থেকে উগ্রপন্থীদের দল পালিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে গেছেন। বিএসএফের ডিআইজি হেলিকপ্টারে ঘটনাস্থলে গেছেন। এলাকায় বিএসএফ চিরুনি তল্লাশী শুরু করেছে। আহত বিএসএফ জওয়ানকে চপারে আগরতলায় হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে আসার কিছু সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top