News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি হতেই কমল তাপমাত্রা, নিম্নচাপের বর্ষণ পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা
Image

বৃষ্টি হতেই কমল তাপমাত্রা, নিম্নচাপের বর্ষণ পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা

কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে একটু একটু করে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, তার প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। আর বৃষ্টি হতেই কমল তাপমাত্রার পারদ। স্বাভাবিকের নীচে না নামলেও, আগের দিনের তুলনায় কমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

শুক্রবার সকালে আবহাওয়া আমূল পরিবর্তন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল থেকেই মেঘলা ছিল আকাশ, দু’এক পশলা বৃষ্টিও হয়েছে। বর্ষণ পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত থাকছে এই নিষেধাজ্ঞা, গভীর সমুদ্রে যাঁরা গিয়েছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার অবধি কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top