News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবী নিয়ে পশ্চিম জেলা শাসকের সাথে আলোচনা সিপিএম প্রতিনিধি দলের
Image

বিভিন্ন দাবী নিয়ে পশ্চিম জেলা শাসকের সাথে আলোচনা সিপিএম প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ গত ২০ জুন বামফ্রন্টের পরিষদীয় দলের ১০ জনের এক প্রতিনিধি দলের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল৷ প্রতিনিধি দলে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাদল চৌধুরী, তপন চৌধুরী সহ আরো অন্যান্যরা৷ তখন জেলাশাসক বিষয়গুলি নিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন৷ আজ এই বিষয়গুলি নিয়ে জেলাশাসক কি ব্যবস্থা গ্রহন করেছেন সে ব্যাপারে আলোচনা করতে উনার সঙ্গে দেখা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা৷  বেশ কিছু বিষয়ে জেলা শাসক ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানিয়েছেন নেতৃত্বরা৷ মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল, রেগায় গ্রাম পাহাড়ের শ্রমিকরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছেন৷ যারা প্রকৃত শ্রমজীবী তারা কাজ পাচ্ছেন না বলে অভিযোগ৷ পাশাপাশি কাজ পেলেও তারা ঠিকভাবে মজুরি পাচ্ছেন না৷ এছাড়াও যারা সীমান্ত এলাকায় বসবাস করছেন যাদের সীমানার ওপারে জমি রয়েছে তারা অনেকসময় চাষের কাজে ওপারে যেতে পারেন না৷ তাই বি এস এফ এর সঙ্গে কথা বলে এই বিষয়গুলি যেন সমাধান করা হয় তার দাবি জানানো হয়েছে৷ এছাড়াও শহর এলাকায় পাম্প মেশিন ও নিস্কাশনী ব্যবস্থা উন্নত করার জন্য আলোচনা করা হয়েছে৷ জেলা শাসক এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেছেন নেতৃত্ব দের৷  

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top