News Flash

  • Home
  • দিনের খবর
  • রোহিঙ্গারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না, তাদের ফেরত পাঠানো হবে : অনুরাগ
Image

রোহিঙ্গারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না, তাদের ফেরত পাঠানো হবে : অনুরাগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.):রোহিঙ্গারা কখনই ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না, তাদের নিজেদের দেশে ফের পাঠানো হবে। জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

বৃহস্পতিবার অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, আমি স্পষ্ট করতে চাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কার জানিয়েছে, রোহিঙ্গা অবৈধ অভিবাসীরা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। তাদের ফেরত পাঠানো হবে; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ জন্য আলোচনা করছে। এটি শেষ বিবৃতি।
অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, এখানে বসবাসকারী এবং অবৈধ অভিবাসী রোহিঙ্গাদের বিনামূল্যে জল, বিদ্যুৎ, রেশন দেওয়া হয়; এখন দিল্লি সরকার তাদের বিনামূল্যে ফ্ল্যাটও দিচ্ছিল… তারা আবার মিথ্যা বলেছে, কেন তিনি (অরবিন্দ কেজরিওয়াল) ডিটেনশন কেন্দ্রগুলি প্রস্তুত করতে পারেননি?
দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, তাঁরা (দিল্লি সরকার) ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতেও প্রস্তুত। জাতীয় নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেমন আমরা আগেই বলেছি, এখানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া হবে না; তাদের দেশে ফেরত পাঠানোর জন্য বিদেশমন্ত্রক আলোচনা করছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top