News Flash

  • Home
  • দিনের খবর
  • আল কায়দার ধৃত ২ জঙ্গিকে জেরা করে নয়া তথ্য গোয়েন্দাদের
Image

আল কায়দার ধৃত ২ জঙ্গিকে জেরা করে নয়া তথ্য গোয়েন্দাদের

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : ভারতে জেহাদের বিষ ছড়াতে প্রস্তুত আল কায়েদা। এবার বাংলা-সহ একাধিক ভাষায় আচরণবিধি প্রকাশ করেছে সুন্নি জঙ্গি সংগঠনটি। আল কায়দার ধৃত ২ জঙ্গিকে জেরা করে নয়া তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।

রাজ্য পুলিশের এসটিএফের জালে বুধবার গ্রেফতার হয়েছে দুই আল কায়দা জঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে ধরা হয় তাদের। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা। আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর। ধৃত দু’জন নিষিদ্ধ আল কায়দা জঙ্গিগোষ্ঠীর হয়ে বহুদিন ধরে কাজ করত বলেই খবর। সংবাদমাধ্যমে একটি অডিও বার্তায় সংগঠনটির সদস্যদের কার্যকলাপের পন্থা নির্দিষ্ট করে দিয়েছে জঙ্গি সংগঠনটি। বৃহস্পতিবার দু’জনকে আদালতে তোলা হবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top