News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশ-বিরোধী অপপ্রচার, ৭টি ভারতীয় ও একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র
Image

দেশ-বিরোধী অপপ্রচার, ৭টি ভারতীয় ও একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): জাতীয় নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ভুয়ো এবং অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে মোট ৮টি ইউটিউব চ্যানেলকে ‘ব্লক’ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নিষিদ্ধ ঘোষিত চ্যানেলগুলির মধ্যে একটি চ্যানেল পাকিস্তানের। বাকি ৭টি ভারতেরই।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২১ সালের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ৮টি ইউটিউব চ্যানেলের তালিকা প্রকাশ করে কেন্দ্রের দাবি, সেগুলির সম্মিলিত দর্শকসংখ্যা (ভিউয়ারশিপ) প্রায় ১১৪ কোটি এবং ৮৫ লক্ষ ৭৩ হাজার সাবস্ক্রাইবার। এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে ১০০টিরও বেশি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top