News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া দুই গাড়ির সংঘর্ষে বিশালগড়ে গুরুতর আহত বারজন
Image

বেপরোয়া দুই গাড়ির সংঘর্ষে বিশালগড়ে গুরুতর আহত বারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ণ জাতীয় সড়কে মঙ্গলবার ভয়াবহ পথ দুর্ঘটনায় ১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় বিশালগড়ের  রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ণ আগরতলা সাব্রুম জাতীয় সড়কে দুটি দ্রুতগামী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহত ১২ জনকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের প্রত্যেকের অবস্থা সংকটজনক হলে পুলিশ জানিয়েছে৷ বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাদেরকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ একটি ট্রিপার ও ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান বিশালগড় থানার পুলিশ অফিসার৷ হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই সংকট জনক৷ তাদের চিকিৎসা চলেছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চালকদের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top