News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে চোরের দৌরাত্ম্য, পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক
Image

চুরাইবাড়িতে চোরের দৌরাত্ম্য, পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷  গত দুইমাস ধরে চুরাইবাড়ি থানা এলাকায় চুরির হিড়িক পড়েছে৷ চুরের দল গাড়ির ব্যাটারি, বাড়ি ঘরের জলের মোটর, গাড়ি থেকে তেল এবং চাকা খুলে নিয়ে যাচ্ছে৷ অবশেষে স্থানীয় জনতার হাতে ধৃত দুই চোর৷ সারাদিন চুরাইবাড়ি থানার দৌড়ঝাঁপ৷ সন্দেহমুলক আরো দুই চোরকে আটক করে পুলিশ৷ চুরাইবাড়ি এলাকার মানুষের রাত্রি বেলা নিদ্রা হারাম চোরের দলের জন্য৷ নাজিম উদ্দীন (২২) পিতা ওয়ারিচ আলীকে আটক করার পর সে স্থানীয় জনতাকে জানায় আলি হোসেন (৩৭) পিতা আব্দুল রহিমের কাছে চোরির মাল গুলি বিক্রি করে৷ জনতা আলি হোসেনকে উত্তম মাধ্যম দেওয়ার পর পুকুর থেকে উদ্ধার হয় গাড়ির ব্যাটারি৷ তাছাড়া তার কাছ থেকে টায়ার, মোটর সহ তেলের ড্রাম পাওয়া যায়৷ উভয়ই পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা৷ পুলিশ তাদের থানায় নিয়ে এসে টানা জিজ্ঞাসাবাদ চালায়৷ এস আই বিনোদ দেববর্মা জানান চোর চক্রদের ধরতে এলাকাবাসীর সাহায্য চেয়েছিলো পুলিশ৷ গাড়ির মালিকরা রাতে পাহারা দিতে থাকে সেই পরিকল্পনা অনুযায়ী হাতে নাতে ধরা পড়ে চোর৷ সোমবার এই  দুই অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে৷ সন্দেহ মুলক আরো দুই জনকে থানায় আনা হয়েছে তাদের ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ এদিকে চোর আটক হওয়াতে চুরাইবাড়ি থানা এলাকার মানুষ তাদের কঠোর শাস্তি প্রদানের দাবি রাখছেন৷ থানায় লিখিত মামলা হয়েছে৷ চুরাইবাড়ি রেলওয়ে তিমাথা থেকে স্টেশন এলাকায় ড্রাগসের রমরমা বাণিজ্য চলছে৷ উঠতি কিছু যুবকরা নেশার টাকা জোগাতে গিয়ে বিপথে পরিচালিত হচ্ছে৷ চোরি যাওয়া গাড়ির ব্যাটারির এক মালিক জানালেন নেশার টাকা জোগাতেই নাকি চোরি কান্ড সংগঠিত হয়৷ এই চোর চক্রে সক্রিয় অনেক সদস্য আছে৷ আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরি গুলি থেকে তেল চোরি সহ বহু কান্ডে এরা জড়িত৷ চুরাইবাড়ি থানার পুলিশের ভুমিকা নিয়ে মানুষ প্রশ্ণ তুলছে৷ পুলিশ বাবুরা যতই বলাবলি করুন না কেন এই চোর চক্রের সব পান্ডাদের না ধরলে মানুষ প্রশ্ণ কিন্তু তুলতে বাধ্য৷ রাতের বেলায় ইলেক্ট্রিক ট্রান্সফামারের গ্যাং কেটে চোরি কান্ড সংগঠিত করার কান্ডে এরাই জড়িত থাকতে পারে বলে অনুমান৷ চোরের উপদ্রবে চুরাইবাড়ি থানা এলাকার মানুষ শান্তি মতে ঘুমতেও পারছেন না৷ এবার দেখার বিষয় পুলিশ এই চোর চক্রের বাকি পান্ডাদের ধরতে পারে কিনা৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top