নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ রাবার বাগান থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন আমতলী ভিলেজের কড়ইমুড়া এলাকায়৷ মৃত যুবকের নাম কিষান দেববর্মা (২৪)৷ পরিবারের অভিযোগ স্ত্রীর সঙ্গে অভিমান করেই আত্মঘাতী হয়েছে ওই যুবক৷ ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনকার মত গতকাল রাতেও কিষান ঘর থেকে বেরিয়ে যায়৷ পরিবারের সদস্যরা রাতের খাবার সেরে শুয়ে পড়েন৷ কিন্তু রাতে আর কিষাণ বাড়ি ফেরেন৷ সকালে ঘুম থেকে উঠে প্রায় ভোর সাড়ে চারটা নাগাদ কিষানের মা দেখতে পান কিষান ঘরে নেই৷ সঙ্গে সঙ্গে তিনি তাকে খুঁজতে বের হন৷ কিছুক্ষণ পরই দেখতে পান তাদেরই রাবার বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে কিষান এর মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে কান্নার রোল পরে এলাকায়৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে৷

বিশ্রামগঞ্জে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রাবার বাগানে
Tags:
Releated Posts
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

















