News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাম্পাহাওয়রে নিজ ঘরেই সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

চাম্পাহাওয়রে নিজ ঘরেই সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷  ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক সুকলছাত্র৷ আত্মহত্যার কারণ জানা যায়নি৷ ঘটনা রবিবার চাম্পাহাওর থানাধীন রাজনগরের উৎলাবাড়ীতে৷ উৎলাবাড়ী এলাকার জনৈক সুরজিৎ দেববর্মার ছেলে আকাশ দেববর্মা(১৩) এদিন নিজের ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে৷ ছেলেটি অষ্টম শ্রেণীর পড়ুয়া সুকলছাত্র৷ ঘটনার বিবরণে জানা যায়, সুরজিৎ দেববর্মা কাজ থেকে বাড়ী ফিরে আসেন সন্ধ্যা সাতটা নাগাদ৷ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ৷ অনেক ডাকাডাকি করে৷ ঘরের ভেতর থেকে কেউ সাড়া দেয়নি৷ ঘরের পেছনে জানালা দিয়ে দেখতে পায় ছেলে ঘরের ঝুলন্ত অবস্থায়৷ চিৎকার চেঁচামেচি করতে প্রতিবেশীরা ছুটে আসে৷ ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থা দেখে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎস মৃত বলে ঘোষণা করে৷ তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই বিষয়ে স্পষ্ট জানা যায়নি৷ আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ৷

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top