News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর কলেজে তিন পরীক্ষার্থীর মোবাইল ফোন চুরি
Image

উদয়পুর কলেজে তিন পরীক্ষার্থীর মোবাইল ফোন চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ ফের বিদ্যালয়ে চুরির ঘটনা৷ পরীক্ষা দিতে এসে ছাত্রের ব্যাগ থেকে উধাও মোবাইল ফোন৷ ঘটনা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মহাবিদ্যালয়ে এদিন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল৷ সম্রাট দাস নামে এক ছাত্র পরীক্ষা দিয়ে বের হয়ে দেখতে পায় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি উধাও৷ শুধু একটি মোবাইলই নয়, সেই সাথে অন্য আরও তিনজন ছাত্রের একই কায়দায় চুরি হয়েছে মোবাইল ফোন৷ পরে মঙ্গলবার বিকেলে উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেছে কলেজ পড়ুয়া ছাত্ররা৷ রাজ্যজুড়ে চুরি-কাণ্ডগুলি সংঘটিত হওয়ার পর এবার  মহাবিদ্যালয় থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সচেতন মহলে৷ পুলিশের সাইবার বিভাগ আদৌ এই ঘটনাগুলির কোন সুরাহা করতে পারে কিনা সেটাই দেখার৷

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top