News Flash

  • Home
  • দেশ
  • ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল, এআইএফএফ-কে নির্বাসিত করল ফিফা
Image

ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল, এআইএফএফ-কে নির্বাসিত করল ফিফা

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.) : সেই আশঙ্কাটাই সত্যি হয়ে গেল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করল ফিফা। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না ভারত । আর যতক্ষণরা এই ব্যান উঠছে, ততদিন দেশের ফুটবল দল কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এমনকি ফিফার অনুদানও আপাতত বাতিল হয়ে গেল। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’

আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা। তার মধ্যে পরিস্থিতি না বদলালে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে। ফিফা বিবৃতিতে বলেছে, ‘নির্বাসনের অর্থ হল, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ফিফা চিন্তা-ভাবনা করছে।’ শেষে ফিফা লিখেছে, ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে তারা সমানে যোগাযোগ রাখছে। তারা আশা করছে, এখনও ইতিবাচক সমাধান সম্ভব।

প্রসঙ্গত, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ফেডারেশনের সভাপতি পদে বসেছিলেন প্রফুল্ল পটেল। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। দেশের সর্বোচ্চ আদালত এই বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দেয়। ভারতীয় ফুটবলের দায়িত্ব তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে দেয়। একই সঙ্গে বলা হয়, যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন করতে হবে।

এর মধ্যে সিওএ আদালতে অভিযোগ করে, পটেল এখনও ফেডারেশনের কাজকর্মে পিছন থেকে হস্তক্ষেপ করছেন। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে সিওএ। তখনই আদালতে জানানো হয়, ছোটদের বিশ্বকাপ ফুটবল আয়োজন করার কথা ভারতের। তার জন্য হাতে মাত্র দু’মাস সময় আছে। ফিফাও পরিষ্কার করে সিওএ-কে জানিয়ে দেয়, গণতান্ত্রিক ভাবে ফেডারেশনের নির্বাচন হলে তবেই ভারতকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া সম্ভব হবে।

এদিকে, ভারতীয় ফুটবলকে সঙ্কট মুক্ত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। এই সঙ্কট থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার, ১৭ আগস্ট শুনানিতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top