News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতের আপত্তিকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ ইয়ুয়ান ওয়াং-৫
Image

ভারতের আপত্তিকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ ইয়ুয়ান ওয়াং-৫

কলম্বো, ১৬ আগস্ট (হি.স.): ভারতের আপত্তিকে উপেক্ষা করল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করল চিনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। মঙ্গলবার সকালেই শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করেছে চিনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। উল্লেখ্য, শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে গত কয়েক দিনে আন্তর্জাতিক মহলে বেশ চর্চা চলেছে।

এই জাহাজকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় বলে দাবি করা হলেও আদতে এর মাধ্যমে নজরদারির কাজ চালানো হয় বলে অভিযোগ উঠেছে নানা মহলে। শ্রীলঙ্কার বন্দরে এই জাহাজের নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে ভারত। সংশয় প্রকাশ করেছে আমেরিকাও। ভারত ও আমেরিকার উদ্বেগর জেরে চিনা জাহাজে প্রবেশের বিষয়ে দোটানায় ছিল শ্রীলঙ্কা। সে কারণে প্রথমে এই জাহাজের প্রবেশে সায় দেয়নি কলম্বো। কিন্তু পরে নিজেদের মত বদলায় তারা।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top